মাতৃভাষা পদক পাচ্ছেন গণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনসুর মুসা
আন্তর্জাতিক মাতৃভাষা পদক ২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) বাংলা বিভাগের অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা।
গতকাল রবিবার (১৭ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে ভূমিকা রাখায় ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসাকে এ বছর আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেওয়া হচ্ছে।
অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা বলেন, দীর্ঘ সময় ধরে গণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করছি। আমার কাজের ক্ষেত্র ভাষাবিজ্ঞান। এখনো হাতে কিছু কাজ আছে। সব কাজেই আমার সহকর্মীরা সহযোগিতা করে আসছেন। এই কৃতিত্ব-গৌরব সবারই।
আরও পড়ুনগবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন জানান, অধ্যাপক মনসুর মুসার অর্জনে আমরা অনেক গর্বিত। সমাবর্তনের পরে উনার গবেষণা কার্যক্রম ও অর্জন নিয়ে শিক্ষার্থীদের বিস্তারিত জানাতে আলোচনা সভার আয়োজন করা হবে।
এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের রচনাবলি অনুবাদ, বাংলা ভাষার আন্তর্জাতিকীকরণ ও প্রসারে ভূমিকা রাখা জোসেফ ডেভিড উইন্টার ও প্রতিষ্ঠান হিসেবে পদক পাচ্ছেন প্যারিসে বাংলাদেশ দূতাবাস।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







_medium_1774464140.jpg)
