ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩৫ দুপুর

লক্ষ্মীপুরে ডেভিল হান্ট অপারেশনে স্বাচিপ নেতা আটক 

লক্ষ্মীপুরে ডেভিল হান্ট অপারেশনে স্বাচিপ নেতা আটক 

নিউজ ডেস্ক:   লক্ষ্মীপুরে অভিযানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি ডা. জাকির হোসেনসহ ১৩ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে রায়পুর পৌর তাঁতি লীগের আহ্বায়ক নুরউদ্দীন শিপলু ভাট ও রায়পুর পৌর আওয়ামী লীগ নেতা সালেহ আহমেদও আটক রয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইওয়ান) মাহফুজুর রহমান ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, স্বাচিপ নেতা জাকির হোসেনকে লক্ষ্মীপুরের পৗর শহরের বাড়ি থেকে রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে, আওয়ামী লীগ নেতা সালেহ আহমেদকে রায়পুরের বাড়ি ও তাঁতি লীগ নেতা শিপলু ভাটকে ঢাকা থেকে পৃথক অভিযান চালিয়ে আটক করে পুলিশ। এরমধ্যে শিপলুকে গোয়েন্দা পুলিশ আটক করে।

আরও পড়ুন

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ডাক্তার জাকিরকে গ্রেফতারের পর রোববার বিকেলে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলা কারাগারে পাঠিয়েছে। শিপলু ভাটকে গোয়েন্দা পুলিশ আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে ডেভিল হান্ট অপারেশনের ঘটনায় গ্রেফতার দেখানো হয়।

লক্ষ্মীপুর জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইওয়ান) মাহফুজুর রহমান বলেন, গত ২৪ ঘন্টায় বিভিন্ন থানায় ১৩ জনকে ডেভিল হান্ট অপারেশনের আটক করা হয়েছে। এখনো পর্যন্ত এ অপারেশনের মাধ্যমে ৮২ জনকে আটক করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা