ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৩০ সকাল

ছেলের জন্মদিনে মাতলেন সাইফ-কারিনা!

ছেলের জন্মদিনে মাতলেন সাইফ-কারিনা!, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : তারকা জুটি কারিনা কাপুর-সাইফ আলী খান তাদের ছোট ছেলে জেহর জন্মদিনে মারিও থিমের আয়োজন করেছিলেন। পরিবার, আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে শনিবার ১৫ ফেব্রুয়ারি জন্মদিন উদযাপন করেন। জেহ আনুষ্ঠানিকভাবে ২১ ফেব্রুয়ারি চার বছরের হবে, তার আগেই প্রকাশ্যে এলো উদযাপনের ছবি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, পার্টির ভেন্যুটিকে মারিও থিমের ওয়ান্ডারল্যান্ডের মতো করে সাজিয়ে তোলা হয়েছিল। সেখানে মাশরুম, বেলুন, মারিওর নানা রকমের মূর্তি এবং জেহের নামে লেখা একটি কাস্টম ডিসপ্লে ছিল। ইভেন্ট প্ল্যানিং কোম্পানি তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জেহের জন্মদিনের থিমের নানা ঝলক শেয়ার করেছে। কারিনা কাপুর জেহের প্রিয় কার্টুনের থিমে ভ্যেনুটি সাজিয়ে তোলার জন্য ইভেন্ট প্ল্যানিং কোম্পানিকে কৃতজ্ঞতাও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিনার বাবা রণধীর কাপুর এবং শ্লোকা আম্বানিসহ বেশ কয়েকজন। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা নিয়ে এদিনের উদযাপন করেন তারা। অতিথিরা তাদের সন্তানদের নিয়ে হাজির ছিলেন। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক