ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৪৩ সকাল

ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি

ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী নয়াদিল্লি। এসময় বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩৬ মিনিটের ওই ভূমিকম্পনের মাত্রা ছিল ৪।

জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল দিল্লির ধৌলাকুঁয়া। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল পাঁচ কিলোমিটার। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, কম্পনের সঙ্গে সঙ্গে তীব্র শব্দও শোনা যায়, এছাড়া গত ২৫ বছরে দিল্লিতে এই ধরণের কম্পন অনুভূত হয়নি বলেও জানিয়েছেন তারা। দিল্লি ছাড়াও ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের আগ্রা, হরিয়ানাসহ বিভিন্ন জায়গায়। এর আগে গত ১১ জানুয়ারি ও ২৩ জানুয়ারি দিল্লিতে কম্পন অনুভূত হয়েছিল। দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, উত্তর ভারতজুড়ে এই কম্পন অনুভূত হয়েছে , যার কেন্দ্রস্থল দিল্লি। ভূমিকম্পের গভীরতা ছিল ৫ কিলোমিটার।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান