নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনায় পশু চিকিৎসক নিহত
মফস্বল ডেস্ক : নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে আসাদুজ্জামান রঞ্জু (৩৮) নামের এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের আলহাজ্ব ওয়ারেছ আলী মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার বিকেলে ফোনকল পেয়ে পশু চিকিৎসার কাজে যাচ্ছিলেন আসাদুজ্জামান রঞ্জু। উপজেলার মনোহরপুর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা খেলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুনএ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাইসুল ইসলাম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1774464518.jpg)




