ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:২১ দুপুর

বগুড়ায় আবাসিক হোটেল ম্যনেজার বিপুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

হোটেল ম্যনেজার বিপুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বগুড়ায় হোটেল ম্যানেজার বিপুল হত্যাকান্ডের প্রধান আসামি জুম্মান কসাই (৪০)কে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের সদস্যরা তাকে শহরের চকযাদু রোডে সেলিম হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। 
র‌্যাব সূত্র জানায়, গ্রেফতারের পর জুম্মান স্বীকার করেছে যে, চাঁদা দাবি করে না পেয়ে বিপুলকে সে ও তার সহযোগীরা ছুরিকাঘাতে তাকে হত্যা করেছে। জুম্মানকে গতকাল বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব সূত্র আরও জানায়, জুম্মান কসাইসহ কয়েকজন গত ১৭ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে বগুড়া শহরতলীর মাটিডালি বিমান মোড় এলাকায় সানসাইন আবাসিক হোটেলের ম্যানেজার বিপুল মিয়াকে (৪২) ছুরিকাঘাত করে। এরপর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত সাড়ে ৯ টার দিকে বিপুল মারা যান।

আরও পড়ুন

নিহত বিপুল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি বগুড়া শহরের মাটিডালী এলাকায় পরিবার নিয়ে বসবাস করে সানসাইন আবাসিক হোটেলে ম্যনেজার পদে চাকরি করতেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা