ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:১৭ দুপুর

মিরসরাইয়ে ভারতীয় গাঁজাসহ আটক ১

মিরসরাইয়ে ভারতীয় গাঁজাসহ আটক ১

চট্টগ্রামের মিরসরাইয়ে বিজিবির অভিযানে ২৫ কেজি ভারতীয় গাঁজাসহ কালায়ন চাকমা (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার সময় বারইয়ারহাট-রামগড় সড়কের কয়লারমুখ চেকপোস্টে কর্মরত বিজিবি সদস্যরা তাকে আটক করে।

আটক কালায়ন চাকমা খাগড়াছড়ি জেলার মাটিরাংগা থানার মাটিরাংগা কাউমারা এলাকার কালন্তের ছেলে। 

আরও পড়ুন

এ বিষয়ে কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত হাবিলদার মনিরুজ্জামান জানান, রোববার সকালে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীনস্থ কয়লারমুখ চেকপোস্টের সামনে বিজিবির একটি দল অভিযান চালিয়ে ২৫ কেজি ভারতীয় গাঁজাসহ কালায়ন চাকমাকে আটক করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আমিরুল ইসলাম বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি