ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৯ দুপুর

‘বিয়ে করলেই তো সবশেষ’ 

‘বিয়ে করলেই তো সবশেষ’ , ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। নানা ইসূতে আলোচনায় থাকার মধ্যে বিয়ের ব্যাপার নিয়েও তাকে মুখোমুখি হতে হবে। তিন এই নায়িকা বিয়ে নিয়ে এখনই ভাবছেন না, আরও চার-পাঁচ বছর পর চিন্তা করে দেখবেন বলে জানিয়েছেন। 

বিয়ে নিয়ে কুয়ালালামপুরে প্রবাসী সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ অভিনেত্রী বলেন, ‘বিয়ে মানেই তো সবশেষ, এখনও সেটেল হইনি, বহুদুর যেতে চাই, মাঝপথে আটকে যেতে চাই না, মাঝপথে আটকানোর জন্য পূজা চেরি আসেনি।’ পূজা চেরির আগমন উপলক্ষ্যে শনিবার (১৫ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরে এনটিভি মালয়েশিয়া আয়োজন করে নৈশভোজের। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পূজা চেরি।

আরও পড়ুন

সাকিব খানকে দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক এবং জনপ্রিয়তায় তার আশপাশেও কেউ নেই বলেও মনে করেন তিনি। রায়হান রাফির ওয়েব সিরিজ ব্লাক মানিতে তার চরিত্র উপভোগ্য ও ব্যতিক্রমি ছিলো এ ধরনের চরিত্র পেলে আরো ওয়েব সিরিজ করতে চান বলে মন্তব্য করেন পূজা চেরি। জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, চমক নিয়ে আবার আসছি পর্দায়, তবে তা এখনই প্রকাশ করতে চাই না। শিশু শিল্পী থেকে নায়িকা হওয়া একেবারে সহজ ছিল না উল্লেখ করে পূজা চেরি বলেন, এখনও অনেক স্বপ্ন অপূর্ণ রয়েছে, ভালো কাজ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে চাই। ঢালিউডের এ গ্লামার গার্ল বলেন, শাবানা ম্যাডামের ভাত দে কিংবা প্রিয়াঙ্কা চোপড়ার বারফির মতো চলচ্চিত্রে অভিনয় করতে চাই। 

সংক্ষিপ্ত সফরে কুয়ালালামপুরের বুকিত বিনতাং রোববার (১৬ ফেব্রুয়ারি) এনটিভি মালয়েশিয়া আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে পূজা চেরির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা