ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৪৪ সকাল

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বালুবাহী ট্রাকচাপায় নিহত ২

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বালুবাহী ট্রাকচাপায় নিহত ২

নিউজ ডেস্ক:  মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পূর্ব সন্যাসীরচর এলাকায় বালুবাহী ট্রাকচাপায় ২ যুবক নিহত হয়েছেন। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের ঠেঙ্গামারা গ্রামের নুর মোহাম্মদ বেপারীর ছেলে লিমন বেপারী (২১) ও মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার রুস্তম হাওলাদারের ছেলে নয়ন (১৮)। তারা দওপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারে একটি মোটরসাইকেলের গ্যারেজে কাজ করতেন।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে গ্যারেজে কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন লিমন-নয়ন। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পূর্ব সন্যাসীরচর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লিমন বেপারীর মৃত্যু হয়। গুরুতর আহত নয়নকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা