ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:১৭ সকাল

এই পরীমণির ভ্যালেন্টাইন!

এই পরীমণির ভ্যালেন্টাইন!, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢাকাই চিত্রনায়িকা পরীমণি মানেই আলোচনা-সমালোচনা ও সংবাদের শিরোনাম। এদিকে তার ব্যক্তিজীবন নিয়েও অনুরাগীদের আগ্রহ আকাশচুম্বী। জীবনে একাধিকবার প্রেমে পড়েছেন পরীমণি। বিয়েও করেছেন, তবে কোনো সংসার টেকেনি। 

বর্তমানে দুই সন্তান নিয়ে সিঙ্গেল মাদার হিসেবেই কাটছে এই নায়িকার সময়। এরই মধ্যে ভালোবাসা দিবসের পরদিন জানালেন তার ভ্যালেন্টাইন এর কথা! যার সঙ্গে তার অনুরাগীদের পরিচয় করে দেবেন বলে এক ফেসবুক পোস্টে আগাম বার্তাও জানিয়ে দেন পরী। নায়িকার সেই স্ট্যাটাস দেখে ভক্তমহলেও ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

কারও প্রতিক্রিয়া, নতুন করে প্রেমে পড়েছেন পরীমণি। প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তিনি। এ ঘোষণার পর রাত ১০ টায় লাইভে এসে ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন পরীমনি। সেই ভ্যালেন্টাইন অবশ্য কোনো ব্যক্তি নন। তারা সেই ভ্যালেন্টাইন একটি অনলাইন কেনাকাটার শপ! যেখানে মূলত, বাচ্চা ও মায়েদের পোশাক পাওয়া যায়।

আরও পড়ুন

প্রসঙ্গত, সম্প্রতি নিরবের ‘গোলাপ’ সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। প্রথমবারের মতো রূপালি পর্দা জুটি বাধছে এই দুই তারকা। গেল মাসে ‘গোলাপ’ ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশ পায়। যেখানে নিরবের দেখা মেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি