ভিডিও মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:১২ সকাল

শেষ হলো দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা

শেষ হলো দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা, ছবি: সংগৃহীত

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলিগ জামাত আয়োজিত এ বছরের বিশ্ব ইজতেমা। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৮ মিনিটে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শেষ হয়। এর আগে ১২টা ৩৮ মিনিটে মোনাজাত শুরু করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

এর আগে ফজরের পরের বয়ান করেন মাওলানা মোরসালিন ( দিল্লি নিজামউদ্দিন )। তার বয়ান তরজমা করেন বাংলাদেশের মাওলানা মুফতি আজিম উদ্দিন। এরপর সকাল সাড়ে ৯টায় হেদায়েতের বয়ান শুরু হয়। হেদায়াতি বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ। তার বয়ান তরজমা করেন বাংলাদেশের মাওলানা মুনির বিন ইউসুফ।

আরও পড়ুন

১৯৪৬ সালে প্রথম কাকরাইল মসজিদে ইজতেমা আয়োজন করা হয়। ১৯৬৬ সালে গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে বর্তমান ময়দানে স্থানান্তর করা হয় বিশ্ব ইজতেমা। ৩১ জানুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি শুরায়ি নেজাম তাবলিগ জামাত বাংলাদেশের আয়োজনে টানা ৬ দিনব্যাপী প্রথম পর্বের ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। মাঝে ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি দিল্লির নিজামুদ্দিন মারকাযের অনুসারী (মাওলানা সাদপন্থি) মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিন্সেস রোজি হয়ে আন্তর্জাতিক মঞ্চে ভাবনা

ঝিনাইদহে কৃষক কার্ডের ভার্চ্যুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বৈশাখী শোভাযাত্রার ৫ মোটিফের কোনটির কি বার্তা?

গ্রামীণ সংস্কৃতির সাথে শহরের শিশুদের পরিচয় করিয়ে দিতে ইনকিলাব মঞ্চের সুপারি পাতার বাহন

দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কানাডার এমপি হলেন নির্বাচিত বাংলাদেশি ডলি বেগম