ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:১৭ সকাল

শাহবাগে সমাবেশ করছেন প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা 

শাহবাগে সমাবেশ করছেন প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা, ছবি: সংগৃহীত

হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা আজও রোববার ( ১৬ ফেব্রুয়ারি ) শাহবাগে সমাবেশ করছেন।সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় জাদুঘরের সামনে তাদের সমাবেশ শুরু হয়, যা এখনো চলছে। সকাল থেকে প্রার্থীরা সমাবেশে দ্রুত নিয়োগের দাবিতে জড়ো হতে শুরু করেন।

আন্দোলনকারীরা বলছেন, ‘গত ৬ ফেব্রুয়ারি আদালত আমাদের নিয়োগ বাতিল করেন। বাতিলের পর আমরা অনেকগুলো আন্দোলন ও সমাবেশ করেছি। কিন্তু সরকারের কোনো কর্তৃপক্ষ আমাদের কাছে আসেনি। আমরা এখানে কয়েকদিন ধরে শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি। তবুও সরকারের কোনো কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেনি যে, আমাদের নিয়োগ পুনর্বহাল করা হবে। এমনকি আদালতের রায়ের বিরুদ্ধে সরকার কোনো আপিল করেনি। তাই আমরা আজকে এখানো এই সমাবেশ করছি। নিরাপদে বাসায় ফেরা ও আমাদের সঙ্গে হওয়া অন্যায়ের বিচারসহ চার দফা দাবিতে আমরা মহাসমাবেশ করছি। পরবর্তী কর্মসূচি এখান থেকে ঘোষণা করা হবে বলেও জানান তারা।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি