ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:১১ সকাল

সিএনজি চালকদের মামলা-জরিমানার নির্দেশ বাতিল

সিএনজি চালকদের মামলা-জরিমানার নির্দেশ বাতিল, ছবি: সংগৃহীত

সিএনজিতে সরকার নির্ধারিত মিটারের ভাড়ার অতিরিক্ত ভাড়া নিলে মামলা ও ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করার নির্দেশনা প্রত্যাহার করেছে বিআরটিএ। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস/পেট্রোল চালিত ৪-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা রুজু করার নির্দেশনায় জারিকৃত আদেশটি নির্দেশক্রমে বাতিল করা হলো।

আরও পড়ুন

এর আগে, গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সিএনজি বা পেট্রলচালিত অটোরিকশার চালক মিটারের বেশি ভাড়া আদায় করলে মামলা দেয়ার জন্য পুলিশকে নির্দেশ দেয় সরকারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সড়ক পরিবহন আইনে ভাড়া সংক্রান্ত অপরাধে চালকের বিরুদ্ধে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান জানানো হয়।

এর প্রতিবাদে মিটার অনুযায়ী ভাড়া না নেয়ার দাবিতে আজ সকাল থেকে রাস্তা অবরোধ করে ১ দফা দাবিতে বিক্ষোভ শুরু করে সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। রাজধানীর রামপুরা, মিরপুর ১৪, হাতিরঝিল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে তারা। পরে তাদের দাবি মেনে নেয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী