ভিডিও সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০৯ বিকাল

আবারও বলিউডে স্বস্তিকা

আবারও বলিউডে স্বস্তিকা, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : দুই দশকের ক্যারিয়ার স্বস্তিকা মুখোপাধ্যায়ের। টলিউডের পাশাপাশি বলিউডেও ব্যস্ত তিনি। কলকাতা টু মুম্বাই দৌড় লেগেই থাকে তার। আরও একবার তাকে দেখা যাবে বলিউড ছবিতে।

সিনেমার নাম ‘গান্ধারী’। দেবাশিস মাখিজা পরিচালিত এই ছবিতে স্বস্তিকার সঙ্গে থাকবেন তাপসী পান্নুও। এ ছাড়াও থাকছেন ‘পাতাললোক’ খ্যাত ইশওয়াক সিং। ইতিমধ্যে ছবিটির শুটিং অর্ধেক শেষ করে ফেলেছেন পরিচালক। সোশ্যালে সেই শুটিংয়ের ছবিও পোস্ট করেছেন তিনি। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন তাপসী পান্নু এবং তার বিপরীতে রয়েছেন ইশওয়াক সিং। ছবির গল্পে এবং চরিত্রে রয়েছে বাঙালি কানেকশন, বাঙালি চরিত্র। এতে স্বস্তিকা থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। তার অংশের শুটিং খানিকটা সেরেও ফেলেছেন।  অ্যাকশন থ্রিলার ধর্মী এই ছবিটি নির্মিত হচ্ছে নেটফ্লিক্স-এর জন্য। ছবিটি বছরের শেষার্ধে মুক্তি পাবার কথা রয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

বগুড়ার সারিয়াকান্দিতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে মানবিক সহায়তা দিল সেনাবাহিনী

বগুড়ার সান্তাহারে পুকুরে বিষ দিয়ে ৬ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ

বগুড়ার সোনাতলায় ১০ বছরের শিশু ৫০ দিনে কোরআনের হাফেজ

জয়পুরহাটের আক্কেলপুরে শিক্ষকের বাড়িতে অগ্নিকান্ড

বগুড়ার শেরপুরে নারিশ এগ্রোর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ