ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪৭ দুপুর

হজের জন্য সরকার নির্ধারিত বিমান ভাড়া বেশি নেওয়ার সুযোগ নেই : ধর্ম উপদেষ্টা

সংগৃহীত,হজের জন্য সরকার নির্ধারিত বিমান ভাড়া বেশি নেওয়ার সুযোগ নেই : ধর্ম উপদেষ্টা

হজের জন্য সরকার নির্ধারিত বিমান ভাড়া বেশি নেওয়ার সুযোগ নেই। এজেন্সিগুলো প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 

শনিবার দুপুরে রাজধানীর পুরান পল্টনে বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের আয়োজনে এসব কথা বলেন তিনি। এসময় ধর্ম উপদেষ্টা নিজের লেখা ‘ইসলামী বিধিবিধান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধর্ম উপদেষ্টা বলেন, কোনো এজেন্সি যদি হাজিদের সাথে প্রতারণা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দোষী হলে তাদের লাইসেন্স ও জামানত বাতিল করা হবে, প্রয়োজনে রাষ্ট্রীয় আইনে মামলা করা হবে।

আরও পড়ুন

এখন থেকে বিমান ভাড়া ১ লাখ ৪৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, এবার এক হাজারের নিচে কোনো এজেন্সি হাজি পাঠাতে পারবে না। আগামী বছর থেকে অনুমোদন পেতে এজেন্সিকে ন্যূনতম ২০০০ হাজী পাঠাতে হবে। এছাড়া কোনো এজেন্সি যদি হাজীদের জন্য আগাম টিকিট বুকিং করতে চাই তাহলে ব্যক্তির নাম ও পাসপোর্ট নম্বর দিয়ে বুকিং করতে হবে এবং সেটা তিন দিনের বেশি রাখা যাবে না। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা