ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:১৮ সকাল

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১ জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১ জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১ জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গুমাইলে আমজাদ ব্যাপারির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে চারজনই শিশু।

জাতীয় বার্ন ইন্সটিটিউট’র আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, এক শিশুকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। চারজনকে এইচডিইউ এবং দুইজনকে ওটিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই তলা বাড়ির ওপরের তলায় দু’সন্তান নিয়ে ভাড়া থাকতেন সুমন। রাতে তার ভাই সোহেল পরিবার নিয়ে সেখানে বেড়াতে যান। পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। এতে শিশু ও নারীসহ দুই পরিবারের ১১ জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে জাতীয় বার্ন ইন্সটিটিউটে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী