ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:১৩ সকাল

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কাপাসিয়ার বারিষাব ইউনিয়নে সেলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাপাসিয়া থানার বারিষাব ইউনিয়নের মৃত মোমতাজ উদ্দিন ভূঁইয়ার ছেলে মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া (৫৫) ও তার স্ত্রী একই গ্রামোর দবির উদ্দিনের মেয়ে ফেরদৌসি আক্তার (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া বাড়ির পাশে ছোট একটি পুকুর থেকে মাছ ধরার প্রস্তুতি হিসেবে বৈদ্যুতিক মোটর স্থাপন করেন। মোটরটিতে বিদ্যুৎ চালু করতে গেলে প্রথমে শহীদুল্লাহ ভুঁইয়া স্পৃষ্ট হন। এসময় স্বামীকে বাঁচাতে স্ত্রী ফেরদৌসি এগিয়ে গেলে তিনিও গুরুতর আহত হন। পরে আহত স্বামী-স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত স্বামী-স্ত্রীর মরদেহ থানায় আনা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান