ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:২৩ সকাল

নারী-শিশুসহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আশুলিয়ায় দগ্ধ ১১

নারী-শিশুসহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আশুলিয়ায় দগ্ধ ১১, ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় শবে বরাত উপলক্ষ্যে পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। যাদের মধ্যে আটজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।  শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ইয়ারপুর ইউনিয়নের গুমাইল এলাকার এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে রাতেই ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। 

দগ্ধরা হলেন- সুমন মিয়া (৩০), সূর্য্য বানু (৫৫), জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (০৭), সোয়ায়েদ (০৪) ও সুরাহা (০৩)।বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন

চিকিৎসকরা জানান, ১১ জনের মধ্যে আটজনেরই শ্বাসনালি পুড়ে গেছে। এর মধ্যে দু’জন ৯৫ শতাংশের বেশি দগ্ধ হয়েছেন যাদের রাখা হয়েছে আইসিইতে।  আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের কাস্টমার সার্ভিস অফিসার মাসুদ রানা গণমাধ্যমকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে আসে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক