ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০৮ দুপুর

নিখোঁজ ৪ বন্ধু , উদ্ধার ৩

ভালোবাসা দিবসে প্রেমিকার সাথে দেখা করতে এসে যা ঘটল

ভালোবাসা দিবসে প্রেমিকার সাথে দেখা করতে এসে যা ঘটল, ছবি: সংগৃহীত

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে নেমে মোবাইল ফোনে সেলফি তোলার প্রতিযোগিতার সময় কলেজ পড়ুয়া ৪ বন্ধু নিখোঁজ হয়েছিল। এরমধ্যে স্থানীয়রা ৩ বন্ধুকে উদ্ধার করলেও ১ জন নিখোঁজ রয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর বানিয়াজান স্পার (বাঁধ) এলাকায় এ ঘটনা ঘটে। ভালোবাসা দিবসে প্রেমিকার সাথে দেখা করতে এসে তারা যমুনা নদীতে নেমে সেলফি তোলার প্রতিযোগীতা করছিল।

যমুনায় নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম জুনায়েদ রহমান (১৮)। সে বগুড়ার শেরপুর শহরের টাইন কলোনির জাহিদুল ইসলামের ছেলে। এছাড়া যমুনা নদী থেকে উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো, শেরপুর টাউন কলোনি এলাকার আবুল কালামের ছেলে মাফিজ ইকবাল (১৮), গোলাম সরোয়ারের ছেলে সোয়েব আহম্মেদ (১৮) ও সোলায়মান আলীর ছেলে অওফি হাসান (১৮)। উদ্ধারকৃতরা সুস্থ রয়েছে।  

আরও পড়ুন

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা জায়, যমুনা নদীর বানিয়াজান স্পার এলাকা স্থানীয়দের কাছে মিনি কক্সবাজার নামে পরিচিত। ছুটির দিনে ভ্রমন পিপাসুরা প্রিয়জনদের নিয়ে এখানে বেড়াতে আসেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে ওই ৪ বন্ধু বানিয়াজার স্পার এলাকায় প্রেমিকার সাথে দেখা করতে আসে। এরপর যমুনা নদীতে নেমে মোবাইল ফোনে সেলফি তোলার প্রতিযোগিতা করতে থাকে তারা। এক পর্যায়ে অসাবধানতাবসত যমুনা নদীতে পড়ে ডুবে যায় ৪ বন্ধু। এ সময় সেখানকার অন্য ভ্রমণকারীরা স্থানীয়দের সহযোগিতায় নৌকার সাহায্যে ৩ বন্ধুকে উদ্ধার করে।  আর এক জনকে উদ্ধার করতে পারেননি।    

ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, যমুনা নদীর পানিতে প্রবল স্রোত বইছে। এ কারণে নিখোঁজ জুনায়েদ রহমান ভাটির দিকে ভেসে যেতে পারে। তাকে উদ্ধারের জন্য রাজশাহীর ডুবুরি দলের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। ইতোমধ্যেই ডুবুরি দল রাজশাহী থেকে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়