ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৫৮ সকাল

দক্ষিণ কোরিয়ায় নির্মাণাধীন রিসোর্টে অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যু  

সংগৃহিত,দক্ষিণ কোরিয়ায় নির্মাণাধীন রিসোর্টে অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যু  

আন্তর্জাতিক ডেস্ক :  দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুসানে একটি নির্মাণাধীন রিসোর্টে অগ্নিকাণ্ডে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ইয়োনহাপ নিউজ এজেন্সির বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দমকল কর্তৃপক্ষের বরাত দিয়ে ইয়োনহাপ জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অগ্নিকাণ্ডে অন্তত সাতজন আহত হয়েছেন।

আরও পড়ুন


তবে নির্মাণস্থলে একাধিক হতাহতের আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে বুসান ফায়ার এজেন্সির মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক আগুন নেভানোর সব ধরনের সরঞ্জাম ব্যবহার করার নির্দেশ দিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে তার কার্যালয়।  সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি