ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৫১ সকাল

এবার রাফীর ‘তাণ্ডব’-এ চুক্তিবদ্ধ শাকিব

সংগৃহিত,এবার রাফীর ‘তাণ্ডব’-এ চুক্তিবদ্ধ শাকিব

বিনোদন ডেস্ক : গত বছর ঢালিউডের সবচেয়ে আলোচিত সিনেমা ছিল মেগাস্টার শাকিব খানের ছবি ‘তুফান’। ওপার বাংলার মিমি চক্রবর্তীর সঙ্গে মেগাস্টারের জুটি বাঁধিয়ে রীতিমতো ধামাকা দেন পরিচালক রায়হান রাফী। এরপর পরিচালক ইঙ্গিত দেন, শাকিব খানকে নিয়ে আবারও পর্দায় ফিরবেন। 

অবশেষে শাকিবকে নিয়ে ‘তাণ্ডব’ আনছেন রায়হান রাফী, আর তা চলতি বছরেই!

তুফানের মতো এই ছবিরও প্রযোজনায় এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। আর গত বৃহস্পতিবার রাতে প্রযোজনা সংস্থাটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হলেন শাকিব খান।

জানা গেছে, সুপারস্টার শাকিব খানের সাথে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লি. এর ম্যানেজিং ডিরেক্টর ও তুফান ছবির সফল প্রযোজক শাহরিয়ার শাকিল চুক্তিপত্র স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ‘তাণ্ডব’-এর পরিচালক নির্মাতা রায়হান রাফী।

আরও পড়ুন

তবে শাকিব ছাড়া এই ছবিতে আর কারা থাকছেন, কিংবা এই সুপারস্টারের বিপরীতে কাকে দেখা যাবে- এ বিষয়ে কিছু জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান।

শোনা যাচ্ছে, মার্চের শুরুতে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে ‘তাণ্ডব’ টিম এর। মুক্তি পাবে আসন্ন ঈদুল আযহায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী