ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৪৮ সকাল

সুনামগঞ্জে অটোরিকশা-ইজিবাইক সংঘর্ষে নিহত ১,আহত ৮

সুনামগঞ্জে অটোরিকশা-ইজিবাইক সংঘর্ষে নিহত ১,আহত ৮

নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ ইউনিয়নের শেখপাড়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে রাকেশ রায় (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম রাকেশ রায় (৭৫)। তিনি হবিগঞ্জ শহরে উমেদনগর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথপুরগামী অটোরিকশার সঙ্গে রানীগঞ্জগামী ইজিবাইকের সংঘর্ষে ঘটনাস্থলে ওই বৃদ্ধ মারা যান। সেই সঙ্গে দুই গাড়ির চালক ও ছয় যাত্রী আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আরও পড়ুন

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, “গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বৃদ্ধের লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক