ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:২০ সকাল

অপারেশন ডেভিল হান্ট অভিযানে ধামরাইয়ে গ্রেপ্তার ৭

অপারেশন ডেভিল হান্ট অভিযানে ধামরাইয়ে গ্রেপ্তার ৭

নিউজ ডেস্ক:   গত ২৪ ঘণ্টায় ঢাকার ধামরাইয়ে অপারেশন ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্যসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম।

তিনি বলেন, ‘‘বিভিন্ন সময় দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে পাঁয়তারা করছিল তারা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সাত দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে পাঠানো হবে।’’

আরও পড়ুন

গ্রেপ্তারকৃতরা হলেন- ধামরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আ. সবুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রবিউল করীম, সুতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারেক, বাইশাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াসিম ইকবাল, সুয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মনির হোসেন ও আমতা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আ. রাজ্জাক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ