ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:১৩ সকাল

মুন্সীগঞ্জে ২৩ দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রের মরদেহ 

মুন্সীগঞ্জে ২৩ দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রের মরদেহ 

নিউজ ডেস্ক:    মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের ছয়গাঁও গ্রামের একটি পুকুর থেকে রোমান নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে, মরদেহটি আসলেই রোমানের কি না সেটা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।


বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহটি ভেসে উঠে।

পুলিশ জানায়, সকালে একজনের বস্তাবন্দী মরদেহ ভেসে উঠলে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ সময় পড়নে থাকা পোশাক দেখে মরদেহটি রোমানের বলে নিশ্চিত করে তার পরিবার।

আরও পড়ুন

সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরান খান বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’


এর আগে, গত ২১ জানুয়ারি উপজেলার কোলা ইউনিয়নের থৈরগাঁও এলাকা থেকে নিখোঁজ হয় রোমান। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে মামলা করে তার পরিবার। পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। কিন্তু, খোঁজ মিলছিল না রোমানের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫