ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৩৯ সকাল

বাড়ি পোড়ার ঘটনায়  মামলা করলেন কাফি

বাড়ি পোড়ার ঘটনায়  মামলা করলেন কাফি,ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক: আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কাফি নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কলাপাড়ায় থানায় এ মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোস্তাফিজুর রহমান। 

জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং ধানমন্ডি ৩২ এর শেখ মুজিবের বাড়ি ধ্বংসে জনগণের নেতৃত্বে থাকায় পরিকল্পিতভাবে তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে কাফি তার মামলায় উল্লেখ করেছেন।জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বাইরে থেকে দরজা আটকে দুর্বৃত্তরা কাফির বাড়ি পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন কাফির বাবা এবিএম হাবিবুর রহমান। তবে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ার আগেই ওই ঘরে থাকা পরিবারের ৬ সদস্য দরজা ভেঙে অক্ষত অবস্থায় বের হতে পেড়েছেন। আগুনে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয় কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোস্তাফিজুর রহমান বলেন, কাফির ঘর পোড়ানোর বিষয়ে ইতিমধ্যে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ সঠিক তদন্তের মাধ্যমে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি