ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৪৩ দুপুর

বগুড়ার শেরপুরে জাটকা বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের জরিমানা

বগুড়ার শেরপুরে জাটকা বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের জরিমানা। প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা (ছোট ইলিশ) বিক্রির অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত তিন ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা এবং ৬ কেজি জাটকা জব্দ করেছে। ভ্রাম্যমাণ আদালতে রনবীরবালা গ্রামের মৃত ওসমানের ছেলে আড়ৎদার আব্দুর রশিদের ৫ হাজার, কাফুড়া গ্রামের মৃত হেলালের ছেলে মাছ ব্যবসায়ী সোহেলের ২ হাজার, মহিপুর গ্রামের বাবুর ছেলে রফিকুল ইসলামের ২ হাজার টাকা জরিমানা করেন।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার বারোদুয়ারি বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক খানের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আকতার। আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, মৎস কর্মকর্তা আব্দুল খালেক প্রমুখ।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক খান বলেন, জাটকা ধরা ও বিক্রি সরকারি নিষেধাজ্ঞা থাকলেও কিছু অসাধু মৎস্য ব্যবসায়ী গোপনে জাটকা ইলিশ বিক্রি করছে। গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য বাজারে অভিযান পরিচালনা করে জাটকা বিক্রি করার অপরাধে ৩ ব্যবসায়ীকে জরিমানার পাশাপাশি জাটকা জব্দ করা হয়েছে। আগামীতে এ মনিটরিং অব্যাহত থাকবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী