ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:১৩ দুপুর

পরীমণি’র ‘গোলাপ’র শুটিং এপ্রিলে

পরীমণি

বিনোদন ডেস্ক : বছরের শুরুতে নতুন সুখবর দিয়েছিলেন চিত্রনায়ক নিরব হোসেন। জানিয়েছিলেন নতুন সিনেমার খবর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘গোলাপ’ নামের এই সিনেমার পোস্টার শেয়ার করেন। পোস্টারে দেখা গিয়েছে বন্দুক হাতে রক্তাক্ত নিরব। তার গলায় লেগে আছে রক্তের দাগ। মনে ক্ষোভ আর চোখে মুখে রাগের ছাপ ফুটে আছে।

সিনেমাটি প্রসঙ্গে পরিচালক সামছুল হুদা বলেন, অনিকেত বিশ্বাসের চিত্রনাট্যে সিনেমাটি আমি পরিচালনা করবো। রোজার ঈদের পরে অর্থাৎ এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ নাগাদ ছবিটির শুটিং শুরু হবে। ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায় শুটিং হবে। আর এই সিনেমার পরীমণি’র বিপরীতে অভিনয় করবেন নিরব।

আরও পড়ুন

সামছু আরও বলেন, এই গল্পে আমাকে নিরবকে যাবে ‘গোলাপ’ চরিত্রে এবং পরীমনিকে ‘ডানা’ চরিত্রে। এর গল্পে গোলাপের মতোই কোমলতা, কাঁটার আঘাতে রক্তাক্ত হওয়ার যন্ত্রণাও থাকবে। প্রেম, ক্ষোভ, ন্যায়, অন্যায় সব রকমের অনুভূতি ফুটে উঠবে সিনেমাটিতে। গোলাপের চিত্রনাট্য তৈরি হয়েছে অ্যাকশন থ্রিলার ঘরানার গল্প নিয়ে। দর্শকদের কাছে খুব চেনা গণ্ডির না বলা কিছু মনে হতে পারে। আর এই সিনেমাটির গল্প একেবারেই ইউনিক। আশা করি দর্শকদের মন কাড়বে। সেই সঙ্গে সম্পূর্ণ সিনেমায় নানা ধরনের টুইস্ট আছে যা দর্শকদের দারুণভাবে চমকে দিবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান