ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৩ দুপুর

মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত কাশেম মারা গেছেন

নিহত মোঃ কাসেম খান

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলায় আহত যুবক মোঃ কাসেম খান (২০) চিকিৎসাধীন থাকা মারা গেছেন।

আজ বুধবার বেলা ৩ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কাশেম গাজীপুরের গাছা থানার দক্ষিণ কমলেশ্বর এলাকার মৃত হাজী জামালের ছেলে। এ সময় স্থানীয় মসজিদের মাইকে ‘মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে’ বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এরপর একদল লোক এসে বাড়িটি ঘিরে ফেলেন এবং শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে মারধর শুরু করেন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কাসেমও ছিলেন।

 

গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, হামলার খবর শুনে প্রতিহত করতে গিয়েছিলেন তারা। এ সময় তাদের ওপর হামলা হয়। 

আরও পড়ুন

কাসেমকে হাসপাতালে নিয়ে আসা রাসেল বলেন, গত শুক্রবার থেকে কাসেম আইসিইউতে চিকিৎসাধীন ছিল। দুপুরে সে মারা যায়। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। 

ফারুক বলেন, ‘নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫