ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০৭ বিকাল

বগুড়ায় কলিং বেলে চাপ দেওয়ায় শিশুকে বস্তাবন্দি

বগুড়ায় কলিং বেলে চাপ দেওয়ায় শিশুকে বস্তাবন্দি

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়া, হাকির মোড়ে বাড়ির কলিং বেলে চাপ দেওয়ায় এক শিশুকে মারপিট করে বস্তাবন্দি করার ঘটনা ঘটেছে। বিষয়টি জানান পর স্থানীয় জনগণ ছেলেটিকে উদ্ধার করেছে। এই ঘটনার পরপরই পৃুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা ওই এলাকা পরিদর্শন করেছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরপরই এই ঘটনা ঘটে।

বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়া, হাকির মোড়ে ৬ বছরের শিশু রাফি তার বাড়ির কাছে একটি  বহুতল ভবনে গিয়ে কৌতুহল বশত: কলিংবেলে চাপ দেয়। এতে বিরক্ত হয়ে ওই বাড়ির সদস্যরা এসে ওই শিশুকে মারপিট করে বস্তা বন্দি করে রেখে দেয়।

আরও পড়ুন

পরে এলাকার জনগণ বিষয়টি জানতে পেরে শিশুটিকে উদ্ধার করে। এই ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ও সেনাবাহিনী সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় এলাকাবাসী দোষিদের বিচার দাবি করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান