ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৫৪ দুপুর

নামের বানান ভুল একদম মানতে পারি না : কনকচাঁপা

রুমানা মোর্শেদ কনকচাঁপা

বিনোদন ডেস্ক :  গান, ছবি আঁকার বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব নন্দিত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। কাজের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা ঘটনা তিনি শেয়ার করেন ভক্ত-শ্রোতাদের সঙ্গে। সেই ধারাবাহিকতা কনকচাঁপা এবার তার নামের নামের বানান নিয়ে ভুল ধরিয়ে দিলেন।

এক ফেসবুক পোস্ট বরেণ্য এই কণ্ঠশিল্পী লেখেন, ‘আমি রুমানা মোর্শেদ কনকচাঁপা। অথচ ৮০ ভাগ মানুষ আমার নাম লেখে রোমানা! রুমানাকে রুমানা লেখা কি এতই কঠিন! ইংরেজিতেও এর তফাত মেলা। উকার, ওকার-এ তফাত আছে না? নামের বানান ভুল আমি একদম মানতে পারি না।’

আরও পড়ুন

তিন দশকেরও বেশি সংগীত ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন কনকচাঁপা। সিনেমায় তার গাওয়া গানের সংখ্যা তিন হাজারেরও বেশি। প্রকাশ করেছেন ৩৫টিরও বেশি একক অ্যালবাম। তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’, ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়’, ‘তোমায় দেখলে মনে হয়’, ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’, ‘তুমি আমার এমনই একজন’ ইত্যাদি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল