ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৩১ দুপুর

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে মিফতাহুল জান্নাত মিতু (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের মধ্যম জালিয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

মিতু ওই এলাকার মো. আবু হানিফের কন্যা এবং এমএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

মিতুর চাচা শওকত হোসাইন বলেন, মিতু দুপুরে বাড়ির উঠানে খেলছিল। তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির সামনে পুকুরে থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে পেকুয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুল করিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ