ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০১ দুপুর

গাড়ির শোরুমে ঢুকে গেল তেলের লরি, যুবক নিহত

গাড়ির শোরুমে ঢুকে গেল তেলের লরি, যুবক নিহত

রাজধানীর ভাটারা থানা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির শোরুমে একটি তেলের লরি ঢুকে পড়লে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২৬ বছর।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ লরি ও চালককে আটক করেছে।

সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম বলেন, “দুপুরে দিকে তেলবাহী লরি বিমানবন্দর তেল নামিয়ে দিয়ে বাড্ডার দিকে ফেরার পথে ভাটারা থানার অদূরে প্রগতি স্বরনী রোডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুরাতন গাড়ির শোরুমে ঢুকে পড়ে। সেখানে এক যুবক গুরুতর আহত হয়। পরে এক পথচারী তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

আরও পড়ুন

তিনি আরও বলেন, গাড়িটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। নিহতের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী