ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:১৪ সকাল

সূরা কাফিরুন নাজিলের পটভূমি

সূরা কাফিরুন নাজিলের পটভূমি, ছবি: সংগৃহীত

ধর্ম ডেস্ক: হজরত ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, কুরাইশ নেতারা নবীজি সা.-এর কাছে এসে আবেদন জানালো যে, হয় আপনি আমাদের মূর্তিগুলোকে দোষারোপ করা থেকে বিরত থাকুন। আর যদি এটা সম্ভব না হয়, তবে আপনার ও আমাদের মধ্যে এভাবে ফয়সালা হতে পারে যে, এক বছর আপনি আমাদের মূর্তিগুলোর পূজা করবেন আর এক বছর আমরা আপনার আল্লাহর ইবাদত-বন্দেগী করবো। মুজামে তাবারানীতে বর্ণিত আছে যে, এর পরই এই সূরাটি নাজিল হয়—

قُلۡ یٰۤاَیُّہَا الۡکٰفِرُوۡنَ ۙ ١ لَاۤ اَعۡبُدُ مَا تَعۡبُدُوۡنَ ۙ ٢ وَلَاۤ اَنۡتُمۡ عٰبِدُوۡنَ مَاۤ اَعۡبُدُ ۚ ٣ وَلَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدۡتُّمۡ ۙ ٤ وَلَاۤ اَنۡتُمۡ عٰبِدُوۡنَ مَاۤ اَعۡبُدُ ؕ ٥ لَکُمۡ دِیۡنُکُمۡ وَلِیَ دِیۡنِ ٪ 

সূরা কাফিরুনের বাংলা উচ্চারণ

১. কুল ইয়া-আইয়ুহাল কা-ফিরূন।
২. লা-আ‘বুদুমা-তা‘বুদূন।
৩. ওয়ালা-আনতুম ‘আ-বিদূনা মাআ‘বুদ।
৪. ওয়ালা-আনা ‘আ-বিদুম মা-‘আবাত্তুম।
৫. ওয়ালা-আনতুম ‘আ-বিদূনা মাআ‘বুদ।
৬. লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।

সূরা কাফিরুনের বাংলা অর্থ

আরও পড়ুন

বলে দাও, হে সত্য-অস্বীকারকারীগণ!আমি সেই সব বস্তুর ইবাদত করি না, যাদের ইবাদত তোমরা কর,এবং তোমরা তাঁর ইবাদত কর না যার ইবাদত আমি করি। এবং আমি (ভবিষ্যতে) তার ইবাদতকারী নই, যার ইবাদত তোমরা কর। এবং তোমরাও তার ইবাদতকারী নও, যার ইবাদত আমি করি। তোমাদের জন্য তোমাদের দীন এবং আমার জন্য আমার দীন। (সূরা কাফিরুন, আয়াত : ১-৬)

সূরা কাফিরুনের ফজিলত

এক সাহাবি রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আবেদন করে বললেন, আমাকে ঘুমের আগে পড়ার জন্য কোনো দোয়া বলে দিন। জবাবে নবীজি (স.) ‘সুরা কাফিরুন’ পড়তে আদেশ দিলেন এবং বললেন এটা শিরক থেকে মুক্তিপত্র।’ (আবু দাউদ, হাদিস : ৫০৫৫)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা