ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৫৯ সকাল

নারায়ণগঞ্জে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক: নারায়ণগঞ্জ শহরের টানবাজার সাহাপাড়া এলাকায় একটি ফ্ল্যাট বাসায় উৎপল রায় নামে এক বৃদ্ধকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে শংকর সাহার মালিকানাধীন সাত তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। 

তার দুই ছেলের মধ্যে এক ছেলে সেভ দ্যা চিল্ড্রেনের প্রকল্প পরিচালক। আরেক ছেলে পেশায় চিকিৎসক। নিহতের ছেলে উজ্জ্বল কুমার রায় সাংবাদিক’কে বলেন, বন্দর এলাকার এক নারী আমাদের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। সোমবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফিরে দরজার ভেতর থেকে লক করা দেখতে পান। পরে পাশের ফ্ল্যাটে লোকজনের সহযোগিতায় লক ভেঙে ভেতরে প্রবেশ করে দেখি মেঝেতে তার বাবার গলাকাটা মরদেহ পড়ে আছে। এছাড়া আলমারি থেকে মৃত মায়ের রেখে যাওয়া প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

আরও পড়ুন

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার গলার অংশে কাটা রয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ