ভিডিও বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০৫:০৮ পিএম

পাবনার ঈশ্বরদীর লালন শাহ্ সেতুর ওপর দুর্ঘটনায় একজন নিহত

পাবনার ঈশ্বরদীর লালন শাহ্ সেতুর ওপর দুর্ঘটনায় একজন নিহত। ছবি : দৈনিক করতোয়া

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে লালন শাহ সেতুর ওপর বিকল ট্রাক মেরামতের সময় আরেক ট্রাকের ধাক্কায় চালকের এক সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন গুররুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি)  সকালে ঈশ্বরদী উপজেলার পাকশী লালন শাহ্ সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ইলিয়াস হোসেন (২২)। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা। ইলিয়াস দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকের সহকারী ছিলেন। ময়নাতদন্তের জন্য তার লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন

কুষ্টিয়ার ভেড়ামারা থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ তুহিন হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফ্রান্স কোচ দেশম

ঘানার মুখোমুখি ইংল্যান্ড

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

প্রত্যেক মেঘের আড়ালে রুপালি রেখা থাকে : রোনালদো

বগুড়ার চিকিৎসক সামির হোসেন মিশু গ্রেপ্তার

চীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান