ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৫৪ দুপুর

বগুড়ায় ১০ম শ্রেণির ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, সিনিয়র-জুনিয়র দ্বদ্ব

বগুড়ায় ১০ম শ্রেণির ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা। প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট এর সামনে মো: ফাহিম (১৮) নামে ১০ম শ্রেণির এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় ফাহিমকে বুকসহ শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তুই বলাকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হয় বলে তার বড় ভাই জানান। নিহত ফাহিম শহরের চক ফরিদ কলোনী এলাকার মো: ফরহাদের ছেলে। নিহত ফাহিমের বড় ভাই মো: কাইয়ুম জানান, ফাহিম ১০ম শ্রেণির ছাত্র। সে পুলিশ লাইন্স সংলগ্ন ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ফাইম কোচিং সেন্টারে যায়।

কোচিং শেষে বাড়িতে ফেরার সময় সে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট এর সামনে রাস্তায় ৮-১০ জন দুর্বৃত্তের কবলে পড়ে। এ সময় দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে এবং মারপিট করতে থাকে। এক পর্যায়ে তারা তার বুকে ও শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করে চলে যায়।

এরপর লোকজন তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নেয়। কিন্তু সেখানে তার অবস্থার উন্নতি না হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে যাওয়া হয়। কিন্তু  চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

তার বড় ভাই কাইয়ুম আরও জানান, মাস চারেক আগে সিনিয়র-জুনিয়র নিয়ে দ্বন্দ্ব বাধে ফাইমের সাথে। এ দিন ফাহিম একজন সিনিয়রকে শরীরে থুথু দিয়েছিল। পরে এর নিয়ে চরম বিরোধ নিয়ে বেধেছিল তাদের মধ্যে। সে সময় বিষয়টি মীমাংসা করা হলেও দ্বন্দ্ব লেগেই ছিল। তারা ফাহিমকে হত্যার হুমকি দিয়েছিল। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) তাকে একা পেয়ে ছুরিকাঘাত করে হত্যা করে।

বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। খুনদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা