ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:২০ দুপুর

বগুড়ার সারিয়াকান্দিতে মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ৮

বগুড়ার সারিয়াকান্দিতে মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ৮

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দি থানার অভিযানে উপজেলা মৎসজীবী লীগের যুগ্ম আহ্বায়ককে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে আরও ৭ জন আসামিকেও ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে পুলিশের অভিযানে নাশকতার মামলার আসামি উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়াকে (৪৬) গ্রেফতার করা হয়। দুলাল মিয়া উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।

গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে  হাটফুলবাড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ৭ জন আসামিকেও গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

তারা হলো, হাট শেরপুর  ইউনিয়নের হাটশেরপুর গ্রামের মৃত জামাল উদ্দীন বেপারীর ছেলে ইনতু বেপারী (৫৯), মৃত জাবেদ আলি বেপারীর ছেলে ভুলু বেপারী (৫৮), নারচী ইউনিয়নের সরকার পাড়া গ্রামের মগলু সরকারের ছেলে ইউসুফ সরকার, পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামের মৃত দুদু আকন্দের ছেলে বুলু আকন্দ,বাগবের (কালীতলা) গ্রামের বাচ্চু সরকারের ছেলে আলম সরকার (৩২), নারচী ইউনিয়নের বাঁশগাড়ী গ্রামের মৃত জবেদ আলীর ছেলে জয়নাল (৬০), জয়নালের স্ত্রী রহিমা বেগম (৫৫)।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে আজ

রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪

সারাদেশে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

শিক্ষার্থীদের ফ্রি ওয়াই-ফাই দেবে সরকার: শিক্ষামন্ত্রী

ভোটের অধিকার লঙ্ঘনের সাক্ষী পাওয়া যাচ্ছে : জামায়াত আমির

ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইরান