ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০৫ দুপুর

গাইবান্ধার পলাশবাড়ীতে ইটভাটা শ্রমিকের আত্মহত্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে ইটভাটা শ্রমিকের আত্মহত্যা। প্রতীকী ছবি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে ইটভাটা শ্রমিক সবুজ মিয়া (২৩) ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের পশ্চিম গোপিনাথপুর গ্রামে সবার অজান্তে নিজ শয়ন ঘরে সে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

জানা যায়, সবুজ মিয়ার স্ত্রী মেরিনা খাতুন গত ৪ ফেব্রুয়ারি তার বাবার বাড়ি আমলাগাছী কয়ারপাড়ায় বেড়াতে যায়। গত শনিবার ইটভাটার কাজ শেষে সবুজ শ্বশুর বাড়িতে যায়। গতকাল রোববার বেলা ১১টার দিকে সে শ্বশুর বাড়ি থেকে বাড়িতে এসে নিজ শয়নঘর বন্ধ করে দীর্ঘ সময় থাকে।

এদিকে তার বড়ভাবী মিতা বেগম দুপুর ১টার দিকে ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে সবুজ ঝুলিয়ে আছে দেখতে পায়। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে সবুজের মরদেহ উদ্ধার করে। শেষে প্রাথমিক সুরতাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়।

আরও পড়ুন

আত্মহত্যার সঠিক কোন কারণ জানা যায়নি। তবে পারিবারিক সূত্র জানায় দীর্ঘদিন থেকে পেটের ব্যাথায় মানসিক চাপে ভুগছিলেন সবুজ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একারণে স্বামী-স্ত্রীর মধ্যে মান-অভিমানের জের ধরেই সবুজ আত্মহত্যা করে থাকতে পারে।

থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা