ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৩৮ দুপুর

ডিসেম্বরের মধ্যে নির্বাচন, প্রধান উপদেষ্টার আশ্বাস: ফখরুল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার আশ্বাস দিয়েছেন বলে বৈঠক শেষে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান।

 

তিনি বলেন, বিএনপির দ্রুত নির্বাচনের দাবির জবাবে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের আয়োজন করা হবে। এই মাসের ১৫ তারিখের মধ্যে প্রধান উপদেষ্টার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেন বলেও জানান বিএনপি মহাসচিব।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার দায় সরকার এড়াতে পারে না। সরকারের যে প্রতিষ্ঠান বা বাহিনীগুলো আছে তাদের সামনেই একের পর এক ঘটনাগুলো ঘটেছে। সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা যথেষ্টভাবে বিপন্ন হয়েছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে কথা বলার।’ 

আরও পড়ুন

বিএনপি এ বছরের মাঝামাঝি সময়ে জাতীয় সংসদ নির্বাচন চায়। দ্রুততম সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জনমত গড়ে তুলতে, সারা দেশের ৬৪ জেলায় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা