ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:২৬ দুপুর

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে রুক্সিণী

অভিনেত্রী রুক্সিণী মৈত্র।

বিনোদন ডেস্ক :  হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ওপার বাংলার অভিনেত্রী রুক্সিণী মৈত্র। অবস্থা এতটাই গুরুতর যে হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাকে। অসুস্থতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি।

জানা যায়, বেশ কিছুদিন থেকে জ্বরে ভুগছিলেন অভিনেত্রী। সে অসুস্থতা নিয়েই দেব অভিনীত ‘খাদান’ সিনেমার ৫০ দিনের সাফল্য উদ্ধসঢ়;‌যাপনের এক অনুষ্ঠানে অংশ নেন। আর তারপরই শারীরিক অসুস্থতা আরও বাড়তে শুরু করে রুক্সিণীর।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। হাতে স্যালাইন লাগানো সে ছবির ক্যাপশনে তিনি লেখেন, হাল ছাড়ছি না। লড়াই করছি।

আরও পড়ুন

জানা যায়, শারীরিক কিছু জটিলতা তৈরি হওয়ার কারণেই চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন রুক্সিণী। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে হাসপাতালের বেডে শুয়েই নিজের ছবি ‘বিনোদিনী’ নিয়ে সমাজমাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছেন রুক্সিণী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা