ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২৪ দুপুর

অপারেশন ডেভিল হান্ট ঃ শ্যামনগরে অস্ত্রসহ বাবা-ছেলে আটক

শ্যামনগরে অস্ত্রসহ বাবা-ছেলে আটক

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানেদেশীয় একনালা পাইপ গান ও ১৬টি দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলেকে আটক করেছে।

 

রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর থানার চকবারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে কোস্ট গার্ডকে নৌবাহিনী ও পুলিশের একটি টিম সহযোগিতা করে। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

আটকতরা হলেন- চকবারা বাজার এলাকার আব্দুল হাকিম গাজি (৬৮) ও তার ছেলে মো. হাফিজুর রহমান গাজি (২৫)

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চকবারা বাজার সংলগ্ন নদীতে তাদের কাঠের বোটে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ১টি অবৈধ দেশীয় একনালা পাইপ গান ও ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা সুন্দরবনে ডাকাতদের সহযোগিতা করতো বলে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে।

জব্দ করা আলামতসহ আটকদের পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও সুন্দরবনকে ডাকাত মুক্ত করার জন্য কোস্ট গার্ডের অপারেশন ‘ডেভিল হান্ট’ জারি থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ