ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০৮ দুপুর

শাহবাগে আন্দোলন থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ

সংগৃহীত,শাহবাগে আন্দোলন থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ

রাজধানীর শাহবাগে আন্দোলন থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে দাবি আদায়ে সড়কে অবস্থানকালে তাদের আটক করা হয়। তবে আটকের সংখ্যা জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মো. মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকের সংখ্যা এখনই বলা যাচ্ছে না। আমরা আন্দোলনকারীদের নিয়ে থানায় রেখেছি। যাচাই-বাছাই শেষে ছেড়ে দেওয়া হবে। আর কাউকে গ্রেফতার দেখানো হলে পরে জানানো হবে।

এর আগে দুপুর ১টা ২০ মিনিটের দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন প্রাথমিকের তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত ও এনটিআরসিএর নিয়োগপ্রত্যাশীরা।

আরও পড়ুন

দুপুর ১টা ৫০ মিনিটে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে আন্দোলনকারীরা ফের জড়ো হতে থাকেন। ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে তাদের সরাতে বিচ্ছিন্নভাবে ধাওয়া দিয়ে অনেককেই আটক করা হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি