ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৩ দুপুর

জালে উঠলো নিখোঁজ জেলের মরদেহ

নিহত জেলে দুলাল ভোলা সদর থানার আলতাফ হোসেন

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন ৮০ কিলোমিটার দক্ষিণ পূর্ব গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে দুলাল হাওলাদার নামে এক জেলের মরদেহ পাওয়া গেছে।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উদ্ধার হওয়া মরদেহটি মহিপুর থানা পুলিশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।

নিহত দুলাল ভোলা সদর থানার আলতাফ হোসেন হাওলাদারের ছেলে।

আরও পড়ুন

পুলিশ ও জেলেরা জানান, হাবিব খলিফার একটি মাছ ধরার ট্রলারে অন্য জেলেদের সঙ্গে মাছ শিকারে সাগরে যায় দুলাল। শনিবার রাতে সাগরে জাল ফেলার সময় জালের রশিতে পা আটকে সাগরে পড়ে যায় ওই জেলে। এর পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। ঘটনার দুইদিন পর অপর একটি ট্রলারের জেলেদের জালে দুলালের মরদেহ উঠে আসে।

তরিকুল ইসলাম আরও বলেন, নিহতের মরদেহ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা