ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২১ দুপুর

হজে শিশুদের ওপর নিষেধাজ্ঞা সৌদি আরবের

হজে শিশুদের ওপর নিষেধাজ্ঞা সৌদি আরবের, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : এ বছর হজে শিশুদের সঙ্গে নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। শিশুদের নিরাপত্তা ও সুস্থতার নিশ্চয়তা দিতে এবং হজ পালনের সময় কোনো ক্ষতির সম্মুখীন হওয়া থেকে সুরক্ষা দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, হজে যেতে শিশুদের ন্যূনতম বয়স হতে হবে ১২ বছর। গত বছর শিশুদের জন্য সর্বনিম্ন এই বয়স নির্ধারণ করে দেয় সৌদি সরকার। এছাড়া যারা আগে হজ করতে পারেননি তাদের এবারের হজে অগ্রাধিকার দেওয়া হবে। এর মাধ্যমে সুবিচার ও হজের পুনরাবৃত্তি কমিয়ে আনার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হবে। এবারের হজ মৌসুমের জন্য নিবন্ধন করতে নুসুক অ্যাপ এবং অফিশিয়াল অনলাইন পোর্টালের মাধ্যম সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য খুলে দেওয়া হয়েছে। হজযাত্রীদের তথ্য যাচাই, সঙ্গী যুক্ত করা এবং কোনো ছাড়ের জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের তাদের পছন্দের প্যাকেজ নিয়ে ই-ওয়ালেট টপ আপ নিশ্চিত করতে হবে। তারপর তাদের নির্বাচন চূড়ান্ত করতে হবে। দেশীয় হজযাত্রীরা এখন তাদের হজ প্যাকেজের জন্য তিনটি কিস্তিতে অর্থ পরিশোধ করতে পারবেন। প্রথম কিস্তি, যা প্যাকেজের খরচের ২০ শতাংশ, বুকিং করার ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে, এবং দ্বিতীয় ও তৃতীয় কিস্তি-প্রতিটির পরিমাণ প্যাকেজের মোট খরচের ৪০ শতাংশ-যথাক্রমে রমজান ২০ এবং শাওয়াল ২০ তারিখে পরিশোধ করতে হবে। মন্ত্রণালয় জানিয়েছে, চূড়ান্ত কিস্তি পরিশোধ না হওয়া পর্যন্ত একটি বুকিং নিশ্চিত হবে না এবং প্রতিটি আংশিক পরিশোধের জন্য রসিদ দেওয়া হবে। খবর : গালফ নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি