ভালোবাসা দিবসে আসিফের ‘কষ্ট ভীষণ’
বিনোদন ডেস্ক : এবারের ভালোবাসা দিবসে ‘কষ্ট ভীষণ নিয়ে আসছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।আহমেদ রিজভীর লেখায় সুর দিয়েছেন আসিফ আকবরের অনেক জনপ্রিয় গানের সুরকার মনোয়ার হোসেন টুটুল। আর সঙ্গীতায়োজন করেছেন সঙ্গীত পরিচালক পার্থ মজুমদার। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রূপগঞ্জের সুবর্ণভূমি গ্রামের মনোরম লোকেশনে চিত্রায়ন করে নির্মাণ করা হয়েছে গানটির ভিডিও। ভিডিওতে দর্শক দেখতে পাবেন আসিফ আকবরের সাথে মডেল মৌরী মাহদীকে।
ভালোবাসা দিবসের নতুন এই গান নিয়ে আসিফ আকবর জানালেন, ‘গানটিতে দর্শক-শ্রোতারা অনেক নতুনত্ব পাবেন। রিজভী ভাইয়ের লেখা আর টুটুল ভাইয়ের সুরের সাথে পার্থ দা’র সঙ্গীতায়োজন নিঃসন্দেহে গানটিকে ভিন্নমাত্রা দিয়েছে। আর চন্দনের ভিডিওতে আমার আর মৌরী’র রসায়নতো আছেই। আশা করছি ‘কষ্ট ভীষণ’ শ্রোতাদের ভ্যালেন্টাইন অন্যরকমভাবে রাঙিয়ে তুলবে।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ভালোবাসা দিবস উপলক্ষ্যে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘কষ্ট ভীষণ’ গানটির ভিডিও। পাশাপাশি শুনতে পাওয়া যাবে দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








