ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:২৩ সকাল

জুলকারনাইন সায়েরের যে পোস্ট শেয়ার করলেন আসিফ নজরুল

জুলকারনাইন সায়েরের যে পোস্ট শেয়ার করলেন আসিফ নজরুল, ছবি: সংগৃহীত

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সোমবার ( ১০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি উল্লেখ করেন, এই তো গতবছরের জানুয়ারি মাসের কথা, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বেশ দৃঢ়তার সাথেই বলেছিলেন, ‘বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়’।

শুধু গত নির্বাচনই না, ২০১৪, ২০১৮ এর বিতর্কিত, একতরফা, রিগড নির্বাচনকেও ভারত স্বীকৃতি দেয় এবং একই ধরনের বিবৃতি দেয়। কখনোই দেশটি এসব পাতানো নির্বাচনের সমালোচনা করেনি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেই পাশ কাটিয়ে গেছে।তাহলে যখন ধানমন্ডি ৩২ -এ শেখ মুজিবর রহমানের বাসভবন দেশের সংক্ষুদ্ধ জনগণ গুঁড়িয়ে দেয়, তখন কেন তাদের মনে হয় বিষয়টি নিন্দনীয়? এ বিষয় বিবৃতি প্রদানেও তাদের কোন সংকোচ হয়না। আচ্ছা, তখন কি তাদের একবারের জন্যও মনে হয়না যে ধানমন্ডি -৩২ ঢাকায় অবস্থিত, দিল্লিতে নয় -ওই নির্বাচনের মতো, এ বিষয়টিও বাংলাদেশের অভ্যন্তরীণ? এবং এর মাধ্যমে ভারত সরকার আবারো স্টাবলিশ করলো বাংলাদেশের জনগণের অধিকার নয়, আওয়ামী কাল্টই তাদের কাছে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

আইন উপদেষ্টার শেয়ার করা পোস্টটি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি