ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০৭ বিকাল

বগুড়ায় দুলু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বগুড়ায় দুলু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার। ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় দুলু হত্যা মামলার প্রধান আসামি আল আমিনকে (২৫) গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়ার একটি দল গতকাল শনিবার শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আল আমিন বগুড়া সদরের ডাকুরচক মধ্যপাড়ার মো. বাবলু প্রামানিকের ছেলে।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম জানান, গত ২০ জানুয়ারি দুপুরে দুলু মিয়ার বাড়ির পূর্ব পাশে বাড়িতে পানি নিষ্কাশনের ড্রেন খনন করছিল আল আমিন। এসময় দুলু মিয়া আল আমিনকে নিষেধ করেন। পরে আল আমিনের হুকুমে আসামিরা দুলু মিয়াকে ওই ড্রেনে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর তার মাথায় উপর্যুপরি আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

র‌্যাব সূত্র আরও জানায়, দুলু হত্যাকাণ্ডের পর গোপন সংবাদেরভিত্তিতে শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর বাজার এলাকায়  র‌্যাব-১২ এর একটি অভিযানিক দল মামলার প্রধান আসামি আল আমিনকে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আল আমিনকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প