ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৪০ দুপুর

বগুড়ায় নদী-খাল উদ্ধার ও উন্নয়ন প্রকল্প নিয়ে পাউবো’র গণশুনানি

বগুড়ায় নদী-খাল উদ্ধার ও উন্নয়ন প্রকল্প নিয়ে পাউবো’র গণশুনানি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় নদী ও খাল উদ্ধার, নদীর উন্নয়নসহ বহুমুখী প্রকল্প বাস্তবায়নে মাঠে নেমেছে পানি উন্নয়ন বোর্ড। এ উপলক্ষ্যে আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে ট্রেনিং ভেন্যুতে বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গণশুনানির আয়োজন করে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়ার আওতায় জেলায় চলমান ও প্রস্তাবিত প্রকল্পসমূহের ওপর এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম।

এসময় আরও বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ড বগুড়ার উপ-বিভাগীয় প্রকৌশলী হুমায়ন কবির, আসাদুল হক, সোহেল রানা, ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস সরকার, বগুড়া জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, ঠিকাদার এমদাদুল হক এমদাদ, শহর বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সারিয়াকন্দি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সনি প্রমুখ।

শতাধিক মানুষ গণশুনানিতে তাদের মতামত ব্যক্ত করেন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা চলমান ও পরিকল্পিত প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এবং স্থানীয়দের মতামত গ্রহণ করেন। বক্তারা করতোয়া, যমুনা, বাঙালি, ইছামতি, সুখদহ, নাগরনদ, গজারিয়া নদী এবং বগুড়ার ওপর দিয়ে বয়ে যাওয়া বিভিন্ন স্থানে খাল খনন ও ভাঙন প্রতিরোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। এসময় ভুক্তভোগী এলাকাবাসী তাদের দুর্ভোগের চিত্র তুলে ধরে দ্রুত কার্যকর উদ্যাগ গ্রহণের দাবি জানান।

আরও পড়ুন

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, বগুড়া জেলায় ২৩টি নদী ও ৭৯টি খাল রয়েছে। এসব নদী ও খাল রক্ষায় প্রস্তাবিত ৬টি প্রকল্প বাস্তবায়নের জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে।

এর মধ্যে করতোয়া নদী উন্নয়ন প্রকল্প, বগুড়া জেলায় বাঙালি নদীর ডান ও বাম তীরে বিভিন্ন স্থানে প্রতিরক্ষার কাজ, জেলার সারিয়াকান্দি উপজেলাধীন কামালপুর ইউনিয়নের ইছামারা, ফকিরপাড়া ও টিটুর মোড় রক্ষা প্রকল্প, একই উপজেলার মানিকদাইড়, চরঘাগুয়া ও শনপচা এলাকায় যমুনা নদীর বাম তীরের ভাঙন রোধকরণ ও যমুনা নদীর তীর সংরক্ষণ পুনর্বাসন।

এছাড়া চলমান প্রকল্পের মধ্যে বগুড়া জেলায় নদী ড্রেজিং কাজ ৯৯ কিলোমিটার এবং যমুনা নদীতীর প্রতিরক্ষা কাজ হয়েছে ১৯ কিলোমিটার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫