ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:১৭ দুপুর

বগুড়ার ধুনটে বিনা চাষে জমিতে সরিষার আবাদ, সম্ভাবনার নতুন দ্বার উম্মোচন

বগুড়ার ধুনটে বিনা চাষে জমিতে সরিষার আবাদ, সম্ভাবনার নতুন দ্বার উম্মোচন। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ‘ষোল চাষে মুলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান’। প্রচলিত এই খনার বচনের সঙ্গে নতুন যুক্ত হলো সরিষার নাম। চলতি মৌসুমে বগুড়ার ধুনট উপজেলার চানদিয়াড় গ্রামের আদর্শ কৃষক বাদশা আলম জমিতে কোনো চাষ ছাড়াই উচ্চ ফলনশীল সরিষা আবাদ করেছেন। এই এলাকায় এবারই প্রথম এ পদ্ধতিতে সরিষা আবাদ হয়েছে।

সরেজমিন দেখা যায়, করতে হয়নি জমি চাষ। মাঠে আমন ধান থাকতেই বপণ করা হয় বীজ। ধান কাটার পর চোখে পড়ে সরিষা গাছ। এ পদ্ধতিতে চাষ করে তিন ফসলি ধানি জমি থেকে বাড়তি ফসল হিসেবে সরিষা উৎপাদন হচ্ছে এখানে। ফলে বাড়তি উপার্জন করতে পারছেন। এই পদ্ধতি রিলে পদ্ধতি হিসেবে পরিচিত।

কৃষক বাদশা আলম জানান, রোপা আমন ধান কাটার ১৫ দিন আগে খেতে সরিষার বীজ ছিটিয়ে দেওয়া হয়। পরে ধান কেটে নিলে সরিষা গাছ সতেজ হয়ে ওঠে। আগে আমন ধান কেটে জমি ফাঁকা হতে ১০-১২ দিন কেটে যায়। এরপর জমি চাষযোগ্য করতে আরও ১০-১২ দিন চলে যায়। ফলে চাষ করে সরিষা বুনলে সরিষা তুলে আর বোরো আবাদ করা সম্ভব হতো না।

এছাড়া বিঘাপ্রতি জমি চাষের খরচও পড়ে যায় অনেক বেশি। কিন্তু বিনাচাষে সরিষা আবাদ করায় চাষের খরচ বেঁচে যাচ্ছে, উৎপাদন খরচও কমে আসছে। ফলন ভালো হয়েছে। এ পদ্ধতিতে সরিষা চাষে প্রতি বিঘায় প্রায় দুই হাজার টাকা খরচ হয়। সেখানে প্রতি বিঘায় সরিষা পাওয়া যায় চার মণ, যার বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা। এই পদ্ধতিতে পরিশ্রম ও খরচ কম, লাভ বেশি।

আরও পড়ুন

ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম বলেন, এ পদ্ধতিতে সরিষা চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। কৃষকরা বিনাচাষে সরিষা আবাদের দিকে ঝুঁকছেন। আগামীতে বেশিরভাগ তিন ফসলি জমি বিনাচাষে সরিষা আবাদের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ এলাকায় আগে এক থেকে দুই ফসল চাষ হতো। ওই সব জমিতে এখন তিন ফসল উৎপাদন হচ্ছে। আমরা কৃষকদের সব ধরনের সহযোগিতা করছি। আগামীতে এলাকায় বেশি পরিমাণ জমিতে এ পদ্ধতিতে সরিষা চাষ হবে, যা দেশের ভোজ্যতেলের চাহিদা মেটাতে ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক