ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৩৪ দুপুর

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের লক্ষাধিক টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের লক্ষাধিক টাকা জরিমানা। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের খন্দকার পাড়া, হামছায়াপুর, আন্দিকুমরা ও মির্জাপুর এলাকায় অবৈধ বিদ্যুৎ লাইন ব্যবহার করে ব্যাটারি চার্জসহ বকেয়া বিদ্যুৎ বিলের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৯টি মামলা দায়েরের পাশাপাশি সংযোগ বিচ্ছিন্ন করাসহ এক লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা বিদ্যুৎ বিভাগ (নেসকো) সূত্রে জানা যায়, আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় শেরপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

আরও পড়ুন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন যুগ্ম জেলা জজ বিদ্যুৎ আদালত বগুড়ার স্পেশাল ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকার। শেরপুর থানার সহায়তায় এসময় আরও উপস্থিত ছিলেন নেসকো শেরপুর বিদ্যুৎ অফিসের সহকারী প্রকৌশলী প্রান্ত সাহা ও আব্দুস সাত্তারসহ কারিগরি দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা